1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে দুইদিন বাস-মিনিবাস বন্ধ রাখার ঘোষণা ফরিদপুর বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি

ফরিদপুরে দুইদিন বাস-মিনিবাস বন্ধ রাখার ঘোষণা ফরিদপুর বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের

  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৮৩ Time View
মহাসড়কে সকল প্রকাল অবৈধ ত্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে শুক্রবার ১১ নভেম্বর থেকে শনিবার ১২ নভেম্বর দুইদিন বাস-মিনিবাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ফরিদপুর বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল থেকে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হওয়ার কথা রয়েছে। এর আগের দিন থেকে পরিবহন ধর্মঘট ডাকতে গত ৭ নভেম্বর ফরিদপুর মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ঢাকা বিভাগীয় কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, ১০ নভেম্বরের মধ্যে মহাসড়কে সকল প্রকার অবৈধ ত্রি-হুইলার চলাচল বন্ধ না করা হলে ১১ নভেম্বর সকাল ৬টা থেকে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত ফরিদপুরের সকল পথে বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকবে।
এ চিঠিতে স্বাক্ষর করেন ফরিদপুর জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি খন্দকার আব্দুর রাশেদ ও সাধারণ সম্পাদক গোলাম নাসির। আল্টিমেটাম অনুযায়ী দাবি মানার জন্য ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত দেখার কথা ছিল মালিক শ্রমিক ঐক্য পরিষদের। কিন্তু সময়সীমা পার হওয়ার একদিন আগেই বাস ও মিনিবাস বন্ধের ঘোষণা দিয়ে ফরিদপুরে মাইকিং শুরু করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় একটি ইজিবাইক চালিয়ে মাইকে রেকর্ড বাজাতে দেখা যায় মো. রেজাউল (৩৬) নামে এক যুবককে।
রেজাউল জানান, বাস মালিক গ্রুপের আনিস ভাই (আনিসুর রহমান ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক) তাকে ভাড়া করেছেন মাইকিং করার জন্য। তিনি সকাল ৯টা থেকে  মাইকিং করছেন। তাকে রাজবাড়ী রাস্তার মোড়, নতুন বাসস্ট্যান্ড এলাকা এবং ভাঙ্গা রাস্তার মোড় ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মাইকিং করতে বলা হয়েছে।
মাইকিং করার জন্য কত টাকা পাবেন- জানতে চাইলে রেজাউল বলেন, আমাকে টাকার কথা বলেনি। তবে তাদের কাজ আমিই করি। এ কাজের জন্য দিনে ১২০০ থেকে ১৫০০ টাকা দেয় আমাকে।
জানতে চাইলে ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, এ ব্যাপারে মালিক শ্রমিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক গোলাম নাসির ভালো বলতে পারবেন।
মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির বলেন, আমরা আমাদের দাবি বুঝে পাওয়ার ব্যাপারে কোনো আশ্বাস পাইনি। ডিসি-এসপি কেউ এ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের ডাকেনি। আগেও আমরা দেখেছি সময়সীমার কথা জানালে আমরা কোনো ইতিবাচক সাড়া পাই না। তাই এবার আগে থেকেই মাইকিং শুরু করেছি, যেহেতু আমাদের বাস ধর্মঘটে যেতেই হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews