1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, নাম হতে পারে ‘অর্ণব’ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আরও ৬ জন আগামী বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ ইরানে সম্ভাব্য হামলাকে ‘ছোট আকারের এপিক ফিউরি’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ সৌদি আরবের বিরুদ্ধে প্রচারে নতুন কৌশল নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, আসছে এপস্টেইনের নাম আজকের নামাজের সময়সূচি : ২৪ অক্টোবর ২০২৬ ভূমধ্যসাগরের উপকূলে একের পর এক ১২ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির সিসিলি দ্বীপ

ফরিদপুরে শুরু হয়েছে বাস ও মিনিবাস ধর্মঘট : যাত্রীদের দুর্ভোগ

  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২০১ Time View

ফরিদপুরে শুরু হয়েছে ৩৮ ঘণ্টার বাস ও মিনিবাস ধর্মঘট। এর ফলে লোকাল ও দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগ পড়েছে যাত্রীরা। মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে ফরিদপুর জেলা মালিক সমিতি ঐক্য পরিষদ।

শুক্রবার সকাল ৬টা থেকে আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত, ৩৮ ঘণ্টা জেলার সকল রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।

ধর্মঘটে বাস ও মিনিবাসের পাশাপাশি তিন চাকার মাহেন্দ্র এবং মাইক্রোবাস চলাচলও সীমিত হয়ে পড়েছে। শুধুমাত্র ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। গণ পরিবহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের পদক্ষেপ গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার বরাবর গত সোমবার চিঠি দিয়ে আমাদের দাবি মেনে নেয়ার অনুরোধ জানিয়েছিলাম। তবে সেই দাবি মানা হয়নি। ফলে শুক্রবার সকাল ৬টা থেকে ১২ নভেম্বর শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুর জেলা বাস টার্মিনাল থেকে আঞ্চলিক বাস ও মিনিবাসসহ দূরপাল্লার পরিবহনের সব রুটের বাস চলাচল বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews