1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে চার্জার ফ্যান কেড়ে নিল শিশু তামিমার প্রাণ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি

ফরিদপুরে চার্জার ফ্যান কেড়ে নিল শিশু তামিমার প্রাণ

  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৮৪ Time View

খালেদা ইয়াসমিন লিপি,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় চার্জার ফ্যান কেড়ে নিল নবজাতকের প্রান। দীর্ঘ ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার রাতে মারা গেছে ঢাকার বার্ণ ইউনিটে চিকিৎসাধান শিশু তামিমা । নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড় পাইককান্দি গ্রামের ইসমাইল হোসেনের ৬ মাসের শিশু কন্যা তামিমা আক্তার। গত ৭ নভেম্বর সকাল ১১টার দিকে ব্যবহৃত ফ্যান থেকে বৈদ্যুতিক শট সার্কিটের সৃষ্ট আগুনে পুড়ে আহত হয় শিশুটি। আহত অবস্থায় শিশুটিকে ঢাকার বার্ণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩ টার দিকে মারা যায় শিশুটি।

শিশুটির পিতা ইসমাইল হোসেন বলেন, গত ৭ নভেম্বর বেলা ১১ টার দিকে তামিমার মা ওকে ঘুম পাড়িয়ে মাথার কাছে চার্জার ফ্যান চালিয়ে পাশের বাড়িতে গিয়েছিল। এসময় ফ্যানে আকস্মিক শট সার্কিটে আগুন লেগে যায়। আগুনে ফ্যানটি গলে গলে বিছানায় আগুন ধরে যায়। শিশুটিকে দ্রæত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শিশু তামিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ণ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসারত অবস্থায় শিশু তামিমা মৃত্যুবরণ করে।

রোববার সকাল ১০ টায় বড়পাইককান্দি গ্রামে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews