1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ নতুন পে-স্কেলের বেতন দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার, ঋণ নিচ্ছে ৫ হাজার কোটি টাকা ৪ দফা কমার পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়ানো হয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৮ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত মানবজাতির সুপ্রাচীন ও প্রাগৈতিহাসিক সংস্কৃতির দেশ ইরান বৈঠকের পর তারেক রহমানের সৌজন্যে আয়োজিত অফিশিয়াল ভোজে অংশ নেন দুই প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

হাজার কোটির ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমা পাঠান

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৭ Time View

দঙ্গল, আরআরআর, বাহুবলী ২ ও কেজিএফ ২ সিনেমার পর হাজার কোটির ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমা পাঠান।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির প্রথম ১০ দিনে বিশ্ব বক্স অফিসে ৭৫০ কোটি রুপি সংগ্রহ করেছে পাঠান আর। ২৭৫ কোটি রূপি আয় করলেও ১০০০ কোটির মাইলফলক স্পর্শ করবে সিনেমাটি। বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই সপ্তাহে কোটির ক্লাবে প্রবেশ করবে সিনেমাটি।

আর ভারতের বাজারেই ১০ দিনে পাঠান ৩৭৫ কোটি রুপি সংগ্রহ করেছে; এভাবে চলতে থাকলে শিগগির বলিউডের সবচেয়ে আয়কারী সিনেমার তমকা পাবে শাহরুখের এই সিনেমা।

পাঠান সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। আর প্রধান খলনায়কের জন আব্রাহাম তার পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান অতিথি চরিত্রে অভিনয় করেছেন, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।

সবশেষ শাহরুখ খানের জিরো সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews