1. admin@thedailypadma.com : admin :
নিক্সন চৌধুরী এমপির জন্মদিন আজ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

নিক্সন চৌধুরী এমপির জন্মদিন আজ

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২৬০ Time View

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী এমপি। যিনি নিক্সন চৌধুরী নামেই পরিচিত। আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া গ্রামে ৩ মার্চ ১৯৭৮ জন্মগ্রহণ করেন। নিক্সন চৌধুরী সাবেক সংসদ সদস্য ও বাংলার বাণীর অন্যতম প্রতিষ্ঠাতা ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাইয়ের সন্তান।। তার দাদী ফাতেমা বেগম শেখ মুজিবুর রহমানের বড় বোন ছিলেন।

তিনি ২০১৬ সালে আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে, দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেনকে বিয়ে করেন। তার ভাই নূর-ই-আলম চৌধুরী মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য।

নিক্সন চৌধুরী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। পেশায় ব্যবসায়ী তিনি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফরিদপুর-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ।[৫]

দ্য ডেইলিপদ্মা.কম পরিবার এর পক্ষ থেকে নিক্সন চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews