1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর জেলা যুবলীগের এমপি নিক্সন চৌধুরীর জন্মদিন পালন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি

ফরিদপুর জেলা যুবলীগের এমপি নিক্সন চৌধুরীর জন্মদিন পালন

  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২১৪ Time View
ফরিদপুরে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের প্রভাবশালী সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন-এর ৪৫তম জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) ফরিদপুর যুবলীগ কর্তৃক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার। সভায় নিক্সন চৌধুরীর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার বলেন, নিক্সন চৌধুরী যুব সমাজকে সঙ্গে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যুবলীগ চেয়ারম্যানের নির্দেশে ত্রাণ ও শীতবস্ত্র থেকে শুরু করে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে সারাদেশের মানুয়ের মনে স্থান করে নিয়েছেন তিনি। সেই যুবনেতার জন্মদিন তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবলীগের আহ্বায়ক কমিটির অন্য সদস্য মো. তাওফিক হোসেন, লাভলু মুন্সী, যুব নেতা আসিবুর রহমান ফারহান, মিজানুর রহমান টুটুল বিশ্বাস, কাউসার আকন্দসহ আরও অনেকে।
আলোচনা ও দোয়া শেষে খাবার বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews