1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান

ফরিদপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৯৫ Time View

মাহবুব পিয়াল,প্রতিনিধি ফরিদপুর : ফরিদপুরে স্বামী নির্মলমিত্র (৪৫) কে হত্যা দায়ে দোষী সাব্যস্ত করে স্ত্রীর ফুলমালা মিত্রকে (৪০) কে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাস বিনাশ্রম করাদন্ড ভোগ করতে হবে।

সোমবার দুপুরে  ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন। রায় প্রদানের সময় আসামি ফুলমালা মিত্র আদালতে উপস্থিত ছিলেন। রায় প্রদানের পর তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, নির্মল মিত্র একজন কাঠ মিস্ত্রি ছিলেন। তিনি মধুখালী উপজেলার মেঘচামি গ্রামের বনগ্রামের বাসিন্দা নিমাই মিত্রের ছেলে। নির্মলের স্ত্রী  ফুলমালার সাথে তার মেয়ের শ^শুর নীল কমল মন্ডলের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি ফুল মালার স্বামী নির্মল মিত্র জেনে গেলে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

২০২১ সালের ১২ জানুয়ারি নিজ বাড়িতে মারা যান নির্মল মিত্র। এজাহার অনুযায়ী নিজের পরকীয়ার পথ মসৃণ রাখার জন্য ফুলমালা তার নিজের মেয়ের শ^শুর বেয়াই নীল কমল মন্ডলের সাথে পরামর্শ করে স্বামী নির্মল কে খাবারের সাথে ঘুমের ওষুধ খাওয়ায়। এ ঘটনায় নির্মল সংজ্ঞা হারিয়ে ফেললে গভীর রাতে ফুলমালা ও তার মেয়ের শ^শুর নীল কমল মন্ডল তার গলায় মাফলার পেঁচিয়ে তাকে শ^াসরোধ করে হত্যা করে।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই পরিমল মিত্র (৪৩) বাদী হয়ে ফুলমালা ও বেয়াই নীল কমল মন্ডলকে আসামী করে২০২১ সালের ১৩ জানুয়ারি মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলা হওয়ার পরদিন ১৪ জানুয়ারি ফুল মালার বেয়াই নীল কমল বিষপানে আত্মহত্যা করেন।

মামলার তদন্ত কারী কর্মকর্তা মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) তোতা মিয়া গত ২০২১ সালের ১ এপ্রিল ফুলমালাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন।

‘রায়ে আমরা সন্তুষ্ট’- মন্তব্য করে এ মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) নওয়াব আলী মৃধা বলেন, মেয়ের শ^শুরের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য স্বামীকে হত্যা করেন ফুলমালা।তিনি বলেন, এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং সমাজের শৃংখলা বিধানে  এ রায় ভূমিকা রাখবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews