1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ইউক্রেনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে

ফরিদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৫৯ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও  অবৈধ পাচার ‌ বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

রবিবার বিকেল তিনটায় কবি জসীমউদ্দীন হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার । বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোর্শেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, ‌ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাইদ হোসেন, ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ ‌ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল ও নারী নেত্রী আসমা আক্তার মুক্তা। অনুষ্ঠান পরিচালনা করেন ‌ সুপ্রিয়া দত্ত।

সভায় বক্তারা মাদকদ্রব্যের বিভিন্ন কুফল সম্পর্কে আলোচনা করেন। তারা এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে পুস্তিকা প্রকাশনায় মোড়ক উন্মোচন এবং পরে চিত্রাংকন রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় পুরস্কারপ্রাপ্তদের সনদপত্র ও গাছ বিতরণ করা হয়। এর আগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews