1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ইউক্রেনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে

ফরিদপুরের কমলাপুর লালের মোড়ে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া- মিলাদ মাহফিল

  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৮১ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর :  সারা দেশে কোটা সংস্কারের আন্দোলন ও এক দফা দাবী আন্দোলনে নিহত শহীদদের  আত্মার  মাগফেরাত কামনা করে ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড় এলাকাবাসীর উদ্যোগে দিনব্যাপী পবিত্র কোরআন শরীফের খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত  হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে লালের মোড়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এর আগে দিনব্যাপী পবিত্র কোরআর শরীফ তেলওয়াত ও কোরআন শরীফের খতম করেন জাবালে নুর মাদ্রাসার ছাত্ররা। এছাড়াও অত্র এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ও কারাভোগকারী ২০ জন কে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।  

এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন,মহানগর বিএনপির আহবায়ক এ,এফ,এম কাইয়ুম জঙ্গি, সিনিয়র যুগ্ন আহবায়ক এবি সিদ্দিক মিতুল,লালের মোড় এলাকার ব্যবসায়ী ও সমাজ সেবক মেজবাউল হক শাহিন,মহানগর স্বেচ্ছা সেবক দলের সভাপতি সৈকত হাসান, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান সবুজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন-সম্পাদক ভিপি শামিম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ খসরু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, যুগ্ন-সম্পাদক জহুরুল আলম শোভনসহ এলাকার মুরব্বি ও গন্যমান্য  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে শহীদদের  আত্মার  মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুর্ব কমলাপুর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মো:দেলোয়ার হুসাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews