1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ইউক্রেনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে

ফরিদপুরে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ পুনঃবহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৫৪ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর বর্ধিত পৌরসভার ৩ নং ওয়ার্ড  বাতিল করে বর্ধিত সীমানায় অন্তর্ভুক্ত ৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ পুনরায় বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।

রবিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করে ইউনিয়নের সহস্রাধীক  মানুষ । এতে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ পুন:বহাল আন্দোলন কমিটির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ফরিদ শেখ।

এসময় মো: ইসলাম মাস্টার,   মো: আইয়ুব সরদার,  মো: শহিদুল ইসলাম, মো: লুৎফর সরদার,  মো: বিল্লাল মাতুব্বর, মো: ইছাহাক মোল্লা, মো:আব্দুস সাত্তার মাষ্টার, মো:টিটু মিয়া, মো: ইউনুস মোল্লা,আক্তার শেখ, মো:শহিদুল ইসলাম মেম্বার, মোফাজ্জেল শেখ, মাওলানা মো: আমজাদ হোসাইন, আব্দুল গফুর শেখ, মাহফুজুর রহমান মাফি, আব্দুল ওয়াহাব মেম্বার, মো: সামাদ খান, মো:শফিকুল ইসলাম, সুভাষ কুমার রায়, আশুতোষ কুমার আশু,মনিরুজ্জামান মনির, ডা: মো: আক্তার শেখ, আব্দুস সালাম,আব্দুস সাত্তার মোল্লাসহ ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের এলজিআরডি মন্ত্রী ইঞ্জিয়ার খন্দকার মোশাররফ হোসেন-  ৮০ শতাংশ কৃষি এলাকার জনবসতি এলাকাকে অন্যায়ভাবে  পৌরসভায় অন্তর্ভুক্ত করেছেন।  কোনো প্রকার নাগরিক সুবিধা না পেয়ে কৃষকের উপর খাজনা, কর, পানির বিল চাপিয়ে দেওয়া এক প্রকার জুলুম ও অত্যাচার। তারা বলেন, আজ থেকে আর কোনো পৌর খাজনা, কর, বিল দিবেন না এই  কৃষ্ণনগর ইউনিয়নবাসী । তারা সাবেক কৃষ্ণনগর  ইউনিয়নের নাগরিক সুবিধায় ফিরে যেতে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews