1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের সমাজসেবী আশরাফুল ইসলাম বুলুর ইন্তেকাল - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ফরিদপুরের সমাজসেবী আশরাফুল ইসলাম বুলুর ইন্তেকাল

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর শহরের আলীপুর বাদামতলী সড়ক নিবাসী মাদারীপুরের প্রাক্তন জেলা খাদ্য নিয়ন্ত্রক (DCFOOD) আশরাফুল ইসলাম বুলু সোমবার (১৩ জানুয়ারি)নিজ বাড়িতে দুপুর ২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগছিলেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ১৯৫৬ সালের ১৬ আগস্ট রফিকুল ইসলাম ও বেগম জিন্নাত আরার ঘরে জন্মগ্রহণ করেন।

জীবনে নিষ্ঠার সঙ্গে জনসেবা করে গেছেন তিনি সমাজসেবী ও প্রাণীপ্রেমী হিসেবে তাঁর সুনাম ছিল ব্যাপক। মরহুমের স্ত্রী, ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার ও সমাজকর্মী বিলকিস ইসলাম, কন্যা কিসওয়াত ইসলাম এবং পুত্র সামিউল ইসলাম পোলাক।

মরহুমের নামাজে জানাজা সেমবার বাদ মাগরিব শহরের জেনারেল হাসপাতাল মসজিদে অনুষ্টিত  হয় পরে আলীপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews