1. admin@thedailypadma.com : admin :
নারী দিবস উপলক্ষে ফরিদপুর ব্লাস্ট এর ব্যাতিক্রমী রিক্সা র‍্যালি - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নারী দিবস উপলক্ষে ফরিদপুর ব্লাস্ট এর ব্যাতিক্রমী রিক্সা র‍্যালি

  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক নারী দিব ২০২৫ উপলক্ষে ধর্ষণ আইন সংস্কার জোট (Rape Law Reform-RLR Coalition) এ বছর বিশেষ উদ্যোগ নিয়েছে।

আজ ফরিদপুর সদর উপজেলায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসের ট্রাস্ট (ব্লাস্ট) ফরিদপুর ইউনিট এক ব্যাতিক্রমী আয়োজন করে জনগনের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে।

ধর্ষণ আইন সংস্কার জোট এর ১৭ টি সংগঠনের মধ্যে ফরিদপুর জেলার অন্তর্গত সংগঠনগুলো, বাংলাদেশ মহিলা পরিষদ, উই ক্যান, ব্রাক, নারীপক্ষ,, জাতীয় মহিলা আইনজীবী সমিতি প্রতিনিধিদের নিয়ে একটি রিক্সা র‍্যালির আয়োজন করা হয়। প্রতিটি রিক্সায় ধর্ষণ আইন সংস্কার জোটের পক্ষ থেকে উপস্থাপন করা ১০ দফা দাবি বাস্তবায়ন এবং ধর্ষণের বিরুদ্ধে সকলকে সোচ্চার করতে দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ১০ টি রিক্সায় করে আয়োজনে সম্পৃক্ত অতিথিরা কোর্ট কম্পাউন্ড থেকে যাত্রা শুরু করে ফরিদপুর রেল স্টেশন হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে।

এরপর শহরের বেল পিয়াতো চাইনিজ রেস্ট্রুরেন্ট এ ধর্ষণ আইন সংস্কার জোটের সদস্যদের নিয়ে আলোচনা সভা পরিচালনা করেন ব্লাস্টের সমন্বয়কারী এড. শিপ্রা গোস্বামী। অনুষ্ঠানে জোটের সদস্যবৃন্দ ছাড়াও বেসরকারী উন্নয়ন সংস্থা বিএফএফ, পথকলি সংস্থা, আইনজীবী এবং নিন্দিতা সুরক্ষার সেচ্ছাসেবীরা অংশগ্রহন করে।


জোটটি দেশে শহর ও গ্রামাঞ্চল জুড়ে এ বিষয়ে সচেতনতা সভা, সেমিনার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন প্রচারণাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। এর ই ধারাবাহিকতায় ফরিদপুরে এই ভিন্নধর্মী আয়োজন দেশের চলমান নারীর প্রতি নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে জনসাধারণের মাঝে আলোচনার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews