1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ইউক্রেনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে

ফরিদপুরে মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষনা

  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৪৮ Time View

ফরিদপুর প্রতিনিধি : ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ফরিদপুর মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন, অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (১৯মে) সকাল ৮টা থেকে ইনস্টিটিউট ক্যাম্পাসের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তহারাতুল ইসলাম বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা তিন দফা দাবি নিয়ে দেশে বিভিন্ন স্থানে অবস্থিত ৬টি মেরিন ইনস্টিটিউট একযোগে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি ডাক দিতে বাধ্য হয়েছি।

শিক্ষার্থীদের তিনটি দফার প্রথমে দেওয়া হচ্ছে ২০২৪ সালের ২৮ শে অক্টোবর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্ব অনুষ্ঠিত সবাই গৃহীত (মেরিন ও শিপ বিল্ডিং এর ছাত্রদের ছয় মাসের প্রি সি ট্রেনিং এর মাধ্যমে অফিসার সিডিসি প্রদান) সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।

দ্বিতীয় দাবি, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইঞ্জিন মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদের মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ধারিদের নিয়োগ বিধি চালু করতে হবে।

এবং তিন নাম্বার দাবি হচ্ছে প্রশিক্ষণের মান উন্নয়ন করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন করা না হবে ততদিন পর্যন্ত এই বেকার তৈরীর কারখানায় ৬টি মেরিন ইনস্টিটিউট একযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews