1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে: ক্রেমলিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহীর ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম টাঙ্গাইল পোছেঁছেন প্রধানমন্ত্রী হরমুজ অবরোধে তেলের দাম আরও বাড়ল চারুকলা থেকে নববর্ষের ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু পহেলা বৈশাখ: প্রাণের উৎসবে বর্ষবরণ আজ আজকের নামাজের সময়সূচি: ১৪ এপ্রিল ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫২০ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর  প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বিআইটি এর আদলে স্বতন্ত্রতা নিশ্চিতকরনের দাবিতে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ‌ বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টার দিকে ‌ ‌ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বায়তুল আমান ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে  শহরের   প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধন পরবর্তী প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ‌ লিখিত বক্তব্য পাঠ করেন  ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অনজার হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র মোঃ আমান উল্লা খান, রুবেল রানা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোঃখালেদ সাইফুল্লাহ ও আতিকুর রহমান।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ‌ রেজওয়ান মিয়া সৌরভ, সাইফ আহমেদ শুভ ,সৌরভ,আসিফ,কাজী খায়রুল ইসলাম,মো:সায়াদ ইসলাম, হোসেন মাহমুদসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ‌ ফরিদপুর প্রেসক্লাবের এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা  ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন  বলেন,কলেজটি সূচনালগ্ন থেকেই একাডেমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত,আর প্রশাসনিকভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে পরিচালিত হয়ে আসছে। এই দ্বৈত কাঠামোর ফলে দীর্ঘদিন ধরে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে চরম সমন্বয়হীনতা বিরাজ করছে। যার কারণে আমাদের শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে নানাবিধ জটিলতা ও অনিশ্চয়তা। আমরা এই অব্যবস্থাপনা থেকে উত্তরণের জন্য  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বিআইটি এর আদলে স্বতন্ত্রতা নিশ্চিতকরনের আহবান জানাচ্ছি। কর্তৃপক্ষ যদি এই দাবি না মানে তাহলে পরবর্তী আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন।‌

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews