1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে পদ্মার পানি বেড়ে ডুবে গেছে ৩১ গ্রাম, দুর্ভোগে ১২০০ পরিবার - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

ফরিদপুরে পদ্মার পানি বেড়ে ডুবে গেছে ৩১ গ্রাম, দুর্ভোগে ১২০০ পরিবার

  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪০৪ Time View

সদরপুর প্রতিনিধি  : ফরিদপুরের সদরপুরে পদ্মার পানির চাপ বেড়ে নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার দুই ইউনিয়নের প্রায় ১২শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। হঠাৎ পানি বৃদ্ধির ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন দুর্গতরা।

জানা গেছে, উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের প্রায় ১১শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের প্রায় অর্ধশত পরিবারের ঘরবাড়ি ও আঙিনায় পানি প্রবেশ করেছে। ফলে নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকরাও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই বাধ্য হয়ে অপরিপক্ক ফসল ঘরে তুলছেন।

দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের আব্দুল হালিম বলেন, পানি বাড়তে থাকায় রাস্তাঘাট, স্কুলঘর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পানি প্রবেশ করেছে। গবাদি পশু নিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি।

স্থানীয় কৃষকরা জানান, কয়েক মাসের পরিশ্রমে মাঠের ধান, পাট ও শাকসবজি ঘরে তোলার আগেই পদ্মার পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় তারা চরম ক্ষতির আশঙ্কায় পড়েছেন। ইতিমধ্যেই বহু জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে।

দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সরদার বলেন, “আমার ইউনিয়নে প্রায় ৩০টি গ্রাম রয়েছে। এর মধ্যে অনেক নিম্নাঞ্চল এখন পানিতে তলিয়ে গেছে। দু’এক দিনের মধ্যে ইউনিয়নের আরও গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। মানুষের পাশাপাশি গবাদিপশু নিয়েও ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।”

এদিকে পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মার পানি সদরপুর পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী কয়েক দিন পানি আরও বাড়তে পারে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নদীপাড়ের মানুষের নিরাপত্তার কথা ইউপি চেয়ারম্যানদের জানানো হয়েছে। প্রয়োজনে জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

মিজানুর রহমান
সদরপুর, ফরিদপুর
মোবা:
তাং: ১৯ আগস্ট ২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews