1. admin@thedailypadma.com : admin :
শিকড়ে স্বাবলম্বীর যাত্রা, ফরিদপুরে সেলাই মেশিন পেল ১০ পরিবার - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

শিকড়ে স্বাবলম্বীর যাত্রা, ফরিদপুরে সেলাই মেশিন পেল ১০ পরিবার

  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৩ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : অরাজনৈতিক ও সামাজিক সংগঠন শিকড়ের হাত ধরে স্বাবলম্বীর যাত্রায় অংশীজন হচ্ছেন সমাজের পিছিয়ে পড়া ও হতদরিদ্র পরিবার। স্বেচ্ছাসেবী এ সংগঠণটির পক্ষ থেকে বিভিন্ন সময় স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন ও ছাগল বিতরন করা হচ্ছে এসব পরিবারের মাঝে। সেই ধারাবাহিকতায় এবার ১০টি পরিবারের নারী সদস্যদের মাঝে দেয়া হয়েছে সেলাই মেশিন।
শনিবার দুপুর ১২ টায় জেলা সদরের কানাইপুর ইউনিয়নের কানাইপুর উচ্চ বিদ্যালয় থেকে সমাজের অ-স্বচ্ছল দশজন নারীকে কর্মসংস্থানের লক্ষ্যে ১০ টি সেলাই মেশিন দেয়া হয়। সংগঠনটি ২০২০ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে এবং ২০ তম কর্মসূচি হিসেবে সেলাই মেশিন দেয়া হয় বলে প্রতিষ্ঠাতা ও পরিচালক (প্রধান) শফিকুল ইসলাম খোকন জানান।
তিনি বলেন- সমাজের অসহায় অ-স্বচ্ছল মানুষদেরকে স্বাবলম্বি করার প্রচেস্টা থেকে আমাদের এই যাত্রা। বিগত দিনে আমরা ১৯টি কর্মসূচী বাস্তবায়ন করেছি, তার মধ্যে রয়েছে- ছাগল বিতরন, সেলাই মেশিন বিতরন, গ্রামের ছোট টং দোকানদারকে মুলধনী পন্য বিতরন। এছাড়াও ঈদে খাদ্যসামগ্রী ও পূজায় শাড়ি বিতরন, স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন, স্কুল পোষাকসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়েছে।
এ কর্মসূচিতে উপস্থিত থেকে সেলাই মেশিনগুলো তুলে দেন শিকড়ের পরিচালনা পর্ষদ (নীতি-নির্ধারনী ফোরাম) এর প্রধান ও কানাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধাব শিক্ষক শাহ মো. শাহজাহান মোল্যা, প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম খোকন, প্রতিষ্ঠাকালীন সদস্য মো: আশরাফুল আলম কাজল, মো: তোফাজ্জেল হোসেন, মো: কামাল হোসেন মিয়া, প্রদীপ সাহা, মো: হাবিবুর রহমান সাইফুল, মো: সেলিম মিয়া, মো: মুজিবুর রহমান মিয়া, মুহাম্মদ জাকারিয়া আসিফ, মো: ফজলুর রহমান সুমন, মো: সবুজ মোল্যা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews