
মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের অন্যতম সেরা সমবায় প্রতিষ্ঠান শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় কবি জসীম উদ্দিন হলে অনুষ্ঠিত হয়েছে।
শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি মোঃ ফারুক হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সমবায় অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সালাউদ্দিন।
সভায় বার্ষিক কার্যক্রম এর প্রতিবেদন এবং বিগত বছরের অর্জন, আয়-ব্যয় হিসাব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন সোসাইটি প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এর পর আলোচনায় অংশ নেন শতনীড় মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির সহ-সভাপতি মোহাম্মদ আবদুল ওহাব, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, কোষাধক্ষ্য কামরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য শেখ মুরাদ হোসেনসহ অন্যানরা।
বার্ষিক সাধারন সভায় সদস্যগন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ প্রদান এবং আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গঠনমূলক আলোচনা করেন।
Leave a Reply