1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

ফরিদপুরে পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এফ ডি এর কাভারসহ লেপ বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২১৮ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : তীব্র শীত ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়া ফরিদপুরের নদী ভাঙ্গন কবলিত চরাঞ্চলের দরিদ্র ও অসহায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে প্রতিবছরের মতো এ বছরও কাভারসহ লেপ বিতরণ করেছে জেলার অন্যতম প্রধান এনজিও সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী -এফ ডি এ।
সোমবার (১২ই জানুয়ারি) বেলা ১২টার দিকে টেপুরাকান্দি এফ ডি এর নিজ কার্যালয়ের হলরুমে চরাঞ্চলের শীতে বিপর্যস্ত হয়ে পড়া মানুষের মাঝে কাভারসহ লেপ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী।
এফ ডি এর নির্বাহী পরিচালক মোঃ আবু ছাহের আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে এফ ডি এর উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম, ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার মোঃ মাজহারুল ইসলাম, বি এফ এফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির, পি ডাবলু ওর নির্বাহী পরিচালক মো: হাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় এফ ডি এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নদী ভাঙ্গন কবলিত চরাঞ্চলের দরিদ্র, অসহায় শীতার্ত মানুষেরা সাংবাদিকদের জানান – তীব্র এই শীতে আমরা কাভারসহ লেপ পেয়ে অনেক খুশি। আমাদের খুব উপকার হলো। এই শীতে বাঁচা কষ্টকর, লেপের জন্য শীত থেকে এখন একটু রেহাই পাওয়া যাবে। অনেকেই আমাদের কম্বল দেয়, কিন্তু কোম্বল দিয়ে শীত নিবারণ করতে অনেক কষ্ট হয়। এফ ডি এ আমাদের লেপ দিয়েছে, তাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews