1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ Time View

৩১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ: ফরিদপুর পুলিশ লাইনস্ মাঠে পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ, ফরিদপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর ও সভাপতি পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর।

এসময় পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে খেলার মাঠ থেকেই। ফরিদপুর জেলা পুলিশ সবসময়ই পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে পাশে থাকবে।”

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার, ফরিদপুর।

এসময় উপস্থিত ছিলেন জনাব ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর, জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফরিদপুর, জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর ও জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews