1. admin@thedailypadma.com : admin :
১১ দলীয় ঐক্য জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে: জামাত আমীর - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

১১ দলীয় ঐক্য জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে: জামাত আমীর

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View
১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভা | ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘১১ দলীয় ঐক্য জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে।’ রোববার (৮ ফেব্রুয়ারি) বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নাহিদ ইসলামকে বাংলাদেশ নামের উড়োজাহাজের পাইলট হিসেবে বসিয়ে দেব, আর আমরা গিয়ে পেছনের সিটে গিয়ে প্যাসেঞ্জার হিসেবে বসব, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এগিয়ে নিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল।’ তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার শপথ ছিল না।জনসভায় বিপুল পরিমাণ দলীয় নেতাকর্মী অংশ নেয়। নিরাপত্তা বাহিনীও কঠোর অবস্থানে ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews