1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

ফরিদপুরে অস্বচ্ছল লুৎফরকে স্বাবলম্বি করতে ভুবনেশ্বর নদীর তীরে বানিয়ে দেওয়া হলো মুদির দোকান

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৮০ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গা এলাকায় ভুবনেশ্বর নদীর তীরে লুৎফর রহমানের স্বপ্নের মুদি দোকানের উদ্বোধন করা হয়েছে।“আমরা করবো জয়” সংগঠনের জাকাত ফান্ডের অর্থায়নে প্রায় ৬০ হাজার টাকা ব্যয়ে দোকানটি নির্মাণ করা হয়। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে দোকানটির কার্যক্রমের সূচনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়। দোয়া পরিচালনা করেন আবুল খায়ের বাউল।


উদ্বোধন শেষে মাহবুব হোসেন পিয়াল বলেন, অস্বচ্ছল লুৎফর রহমান দীর্ঘদিন ধরে ভুবনেশ্বর নদীর পাড়ে একটি দোকান স্থাপনের ইচ্ছা পোষণ করছিলেন। পরে আহমেদ সৌরভের সঙ্গে আলোচনা করে আমরা তার সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নিই। সমাজে এ ধরনের সহযোগিতামূলক কাজ আমরা নিয়মিত করে থাকি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
ডা: আহমেদ সৌরভ বলেন, জাকাত ফান্ডের মাধ্যমে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া পরিবারগুলোকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে। অতীতেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এ উদ্যোগে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্যোক্তারা বলেন, “আমরা চাই মানুষ সাহায্যের উপর নির্ভরশীল না থেকে নিজে দাঁড়াতে শিখুক। এই ছোট উদ্যোগ তার জীবনে বড় পরিবর্তন আনবে বলে আমরা বিশ্বাস করি।
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফরিদপুরে এই উদ্যোগ প্রমাণ করেছে, সম্মিলিত প্রচেষ্টায় একজন মানুষের জীবন বদলে দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল খায়ের বাউল, ফয়সাল কবির পাভেল, সোহরাবুল ইসলাম ডালিম, মো. রুপম হোসেন, সাইমুর রহমান সিয়াম ও জাকিব আহাম্মেদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews