1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
আজ মঙ্গলবার আবারও ইউক্রেনে এই হামলা চালানো শুরু করেছে রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

আজ মঙ্গলবার আবারও ইউক্রেনে এই হামলা চালানো শুরু করেছে রাশিয়া

  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৭৫ Time View

ইউক্রেনের রাজধানীর কিয়েভে আবারও হামলা শুরু করেছে রুশ সামরিক বাহিনী। বেলারুশের সীমান্তে রাশিয়া-ইউক্রেন বৈঠকের পর আজ মঙ্গলবার আবারও ইউক্রেনে এই হামলা চালানো শুরু করেছে রাশিয়া। কিয়েভের পাশাপাশি এদিন হামলা হয়েছে খেরসন শহরেও।

ইউক্রেনের সামরিক বাহিনী বরাত দিয়ে করা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মঙ্গলবারের এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও হামলা শুরু করেছে রুশ বাহিনী। ইউক্রেনের জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘কিয়েভের পরিস্থিতি উত্তপ্ত। আক্রমণের ক্ষমতা কমে যাওয়ার পরও রুশ বাহিনী কিয়েভের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।’

ফেসবুকের ঐ পোস্টে আরও বলা হয়েছে, আক্রমণ চালানোর সময় রুশ সামরিক বিমান চলাচলের জন্য বেলারুশের আকাশসীমা ব্যবহার এবং বেলারুশের উচ্চ প্রশিক্ষিত সামরিক ইউনিটগুলোকেও নিজেদের হামলার সঙ্গী করার পরিকল্পনা ক্রছে রুশ বাহিনী।

এদিকে কিয়েভের পাশাপাশি রুশ সামরিক বাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনেও হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

বিবিসির ইউক্রেন শাখা থেকে জানানো হয়, খেরসন বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। খেরসনের আঞ্চলিক প্রশাসনও জানিয়েছে, রুশ বাহিনী শহরটির চারদিক ঘিরে রেখেছে তবে এখনও দখল নেয়নি।

এছাড়া ইউক্রেনের স্টেট সার্ভিস ফর স্পেশাল কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন জানায়, ‘প্রত্যক্ষদর্শীদের মতে, রাশান সেনারা বিমানবন্দর থেকে নিকোলায়েভ মহাসড়কের দিকে অগ্রসর হয়ে সেখানকার একটি হিমাগারের কাছে জড়ো হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews