1. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক আরো দৃঢ় হবে : প্রধানমন্ত্রী - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন কোনো বিষয়ের অনার্স বন্ধ করার পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয়টি বিষয়ে অনার্স কোর্স পুনর্গঠন বা বাতিল হচ্ছে আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু

বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক আরো দৃঢ় হবে : প্রধানমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৯২ Time View

বহুমুখী খাতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতা বিস্তৃত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এটি বহুমুখী সহযোগিতার মাধ্যমে বিশেষ করে কৃষি, বাণিজ্য, নৌপরিবহন, জনগণের মধ্যে সম্পর্ক তৈরির মাধ্যমে আরো বাড়বে।’

শনিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

১৯৭২ সালের এই দিনে শ্রীলঙ্কা বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

তিনি বলেন, গত ৫০ বছর দুই প্রতিবেশী দক্ষিণ এশীয় দেশের অংশীদারিত্বের একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।

আমি নিশ্চিত যে আমরা আগামী ৫০ বছর এবং তারপরেও সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তুলতে একসঙ্গে কাজ করব,’ বলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বলেন, গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণ গত ১৩ বছরে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, আর্থ-সামাজিক মুক্তির লক্ষ্যে আমাদের অবিশ্বাস্য যাত্রায় আমরা শ্রীলঙ্কার অংশীদারিত্বকে গভীরভাবে মূল্যায়ন করি।

এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং গত বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বাংলাদেশ সফরের কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews