1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ Time View

ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স  মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী। ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ কোনো তৎপরতা শনাক্ত হলে সেটি হামলার লক্ষ্যবস্তু হতে পারে এবং মার্কিন গোয়েন্দা সংস্থা স্থানটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে নতুন এ হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে চলা সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।

যুক্তরাষ্ট্রের হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছেই ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এর অবস্থান। এটিকে অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের (ইরান) হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, এটা আমরা নিশ্চিত করেছি। ইরানের ‘পিকঅ্যাক্স’ বা অন্য যেকোনো জায়গায় কারা কী করছে, তার সবকিছুই আমাদের জানা। কোনো সমস্যা মনে হলে আমরা তাদের ওপর আঘাত হানব এবং সেই আঘাত হবে অত্যন্ত কঠোর। মাত্র পাঁচ মাসের মধ্যেই আমরা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকিয়েছি। আমার মনে হয়, বারবার রাডার বসানো আর তা ধ্বংসের ঘটনায় তারা এখন ক্লান্ত হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews